সর্বশেষ

নারী ও শিশু নির্যাতন

সাতক্ষীরায় মা ও মেয়েকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইসলাম ও শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় আসামি আব্দুর রউফ সরদারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নারী ও শিশু নির্যাতনে কলাপাড়া উপজেলা বিএনপি সম্পাদককে শোকজ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে এক নারী ও তার ১২ বছরের শিশুকে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পটুয়াখালী জেলা বিএনপি অভিযুক্ত নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়ে শোকজ নোটিশ পাঠিয়েছে।

নাটোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের সিংড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আবু বক্কার সিদ্দিক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগী শিশুটি ক্ষতিপূরণ হিসেবে পাবে। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন আক্তার আজ এই রায় ঘোষণা করেন।

ধামরাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজহারুল ইসলাম কাওসার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তিনি ওই কিশোরীর সৎবাবা। এ ঘটনায় গতকাল রাতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আজহারুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাটের মোংলায় ১৩ বছরের এক কিশোরীকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পর অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পটুয়াখালীতে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, জামায়াত নেতার নামে মামলা

পটুয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। আদালতের নির্দেশের পর থেকেই অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছেন।